মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বছরের প্রথম দিনের উৎসবে বরিশালে সোয়া ২ কোটি নতুন বই

বছরের প্রথম দিনের উৎসবে বরিশালে সোয়া ২ কোটি নতুন বই

Sharing is caring!

বরিশালে ২০২০ সালের শিক্ষাবর্ষের বই উৎসবে ( ১ জানুয়ারী ) প্রাথমিক-মাধ্যমিক, ইবতেদায়ী-দাখিল, ভোকেশনাল-কারিগরি পর্যায়ে ২ কোটি ২২ লাখ ১২ হাজার ১২১ কপি নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।

এর মধ্যে শুধু মাধ্যমিত স্তরেই বরিশাল অঞ্চলের ৬ জেলার ১৩ লাখ ৩৭ হাজার ৪১২ জন শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল কার্যালয় থেকে জানা গেছে, বরিশাল বিভাগের ৬ জেলায় মাধ্যমিক স্তরে অর্থাৎ ৬ষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত বাংলা ভার্সনে ১ কোটি ১ লাখ ১১ হাজার ২২৭ টি বইয়ের চাহিদা রয়েছে। একই স্তরে ইংরেজী ভার্সনে ১০ হাজার ১২৭ পিস বই এবং দাখিলে ৪০ লাখ ৭৪ হাজার ৮৭৬ পিস বইয়ের চাহিদা রয়েছে। এছাড়া এসএসসি ভোকেশনাল (নবম শ্রেণি) এর জন্য ২ লাখ ৫৯ হাজার ৩৯৬ পিস, দাখিল ভোকেশনাল (নবম শ্রেণি) ৩ হাজার ৭ শত পিস এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল (ট্রেড) এর জন্য ৯৩ হাজার ১৮৮ পিস বইয়ের চাহিদা রয়েছে। এরবাহিরে ইবতেদায়ী (১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত) ২২ লাখ ৬০ হাজার ৫৮৮ পিস বইয়ের চাহিদা রয়েছে।

অপরদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে জানাগেছে, বিভাগের ৬ জেলায় প্রাথমিক স্তরে অর্থাৎ প্রথম থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ৫১ লাখ ৯৭ হাজার ১৮৫ পিস বইয়ের চাহিদা রয়েছে এবং প্রাক প্রাথমিকে ১ লাখ ৯৪ হাজার ৩৮৫ পিস বইয়ের চাহিদা রয়েছে। এরবাহিরে ইংরেজী ভার্সনে ৭ হাজার ৪৪৯ পিস বইয়ের চাহিদা রয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক অধ্যাপক মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন,বর্তমান সরকার বছরের প্রথম দিনে অর্থ্যাৎ ১ জানুয়ারীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে।

বছরের প্রথম দিনে এমনভাবে আনন্দঘন উৎসবমূখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার নজির কোথাও নেই। এটি সরকারের এই যুগোন্তকরী পদক্ষেপ । ইতোমধ্যে চাহিদা অনুযায়ী স্ব স্ব উপজেলায় প্রয়োজনীয় বই পৌছে গেছে। বিদ্যালয়ে বুঝিয়ে দেয়ার কার্যক্রমও চলছে বলে জানান তিনি।

অপরদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ আরিফ বিল্লাহ জানিয়েছেন, নিয়মানুযায়ী সকল উপজেলায় বছরের প্রথম দিনে বই উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে। বই সময়মতো সবজায়গাতে পৌছে যাওয়াতে এখন পর্যন্ত কোন উপজেলা থেকে অভিযোগ আমাদের কাছে আসেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD