বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ
বঙ্গবন্ধুর জন্মদিন পালনে অনীহায় বরিশালে মামলা

বঙ্গবন্ধুর জন্মদিন পালনে অনীহায় বরিশালে মামলা

Sharing is caring!

জাতির জনক বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের জন্মদিন পালনে অনীহা ও তুচ্ছ-তাচ্ছিল্যের অভিযোগে বরিশালে এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বরিশালের কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে মানহানির মামলাটি দায়ের করেন কাউনিয়া থানার কাগাশুরা এলাকার বাসিন্দা মো. আব্দুল বারেক।

বাদীর আইনজীবি শেখ আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে এর মধ্যেই বিচারক সমন জারি করেছেন।
 
এদিকে মামলার বাদী মো. আব্দুল বারেক বলেন, এ বছর ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বলি। কিন্তু তিনি প্রথমে অনীহা প্রকাশ করলেও পরে ছাত্র ও শিক্ষকদের চাপে অনুষ্ঠানের আয়োজন করতে বাধ্য হন।

শেখ আব্দুল কাদের জানান, পরে জন্মদিন পালনের সময় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম তাচ্ছিল্যের সঙ্গে বাম হাত দিয়ে একটি ফুল বঙ্গবন্ধুর ছবির মুখের সামনে ধরেন। এর প্রতিবাদ জানালে স্কুলের ছাত্র ও অভিভাবকদের অনুষ্ঠানের স্থান থেকে বের করে দেন তিনি।

পরে এলাকাবাসী প্রধান শিক্ষককে বিষয়টির জন্য ক্ষমা চাওয়ার অনুরোধ জানান। কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করার পরও তিনি কোনোরূপ অনুশোচনা প্রকাশ না করায় মামলাটি দায়ের করা হয়েছে বলে জানান বাদী আব্দুল কাদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD