রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গাবতলীতে ১৩০০ বোতল ফেনসিডিলসহ আটক ২

গাবতলীতে ১৩০০ বোতল ফেনসিডিলসহ আটক ২

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজধানীর গাবতলী পশুর হাট এলাকায় অভিযান চালিয়ে ১৩০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

তারা হলেন-খাদেম মন্ডল (৫০) ও আলাউদ্দিন (৬২)।

শুক্রবার (২৯ নভেম্বর) ভোরে র‌্যাব-৪ এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি একটি দল গাবতলী পশুর হাট এলাকায় অভিযান চলায়। অভিযানে ১৩০০ বোতল ফেনসিডিল, একটি ট্রাক ও দু’টি মোবাইলসহ দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়।

আটকরা চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ট্রাকের সামনের অংশে ড্রাইভারের সিটের পাশে কেবিনের মধ্যে লুকিয়ে বহন করতো। পারস্পরিক যোগাযোগ রক্ষা করে দীর্ঘ দিন যাবত ঢাকা ও আশপাশ এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছিলো তারা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD