রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫

রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫

Sharing is caring!

অনলাইন ডেক্স: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে সারাদিন উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার চনপাড়া পুর্নবাসন কেন্দ্র এলাকার হাবিব, জিলানী, মনির হোসেন, ইব্রাহিম খলিল, ওলিউল্লাহ, মোয়াজ্জেম হোসেন, আলমগীর, জাহাঙ্গীর, বাদশা পাইক, সোহেল, বাদল মৃধা, মঙ্গল হোসেন, রুবেল, হাসিনা বেগম ও রহিমা।

জেলা সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসার উদ্দিন জানান, মঙ্গলবার সকাল থেকে সারাদিন উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার কয়েকটি ওয়ার্ডে বিশেষ অভিযান চালায় রূপগঞ্জ থানা পুলিশ। এ বিশেষ অভিযানে দু’জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD