শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ‘পঞ্চম ব্যান্ড ফেস্ট’

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ‘পঞ্চম ব্যান্ড ফেস্ট’

Sharing is caring!

অনলাইন ডেস্ক: সদ্যপ্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে শুরু হচ্ছে ‘৫ম চ্যানেল আই ব্যান্ড ফেস্ট-২০১৮’।

আগামী ১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে এ উৎসব চলবে বিকাল ৫টা পর্যন্ত। এবারের আয়োজনে দেশীয় ১৫টি ব্যান্ডদল অংশ নিচ্ছে। এরমধ্যে রয়েছে- অবসকিওর, ডিফরেন্ট টাচ, দলছুট, জলের গানসহ আরও ১১টি ব্যান্ড।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ নভেম্বর) চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, অবসকিওর ব্যান্ডের টিপু, ডিফরেন্ট টাচের মেসবাহ, দলছুটের বাপ্পা মজুমদার, জলের গানের রাহুল প্রমুখ।

এই উৎসবে এবার আর পাওয়া যাবে না ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুকে। গত ১৮ অক্টোবর তিনি চলে গেছেন না ফেরার দেশে। তবে এবার তিনি না থেকেও থাকবেন পুরোটা জুড়ে। এমনটাই জানান দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান চ্যানেল আই। অর্থাৎ পুরো উৎসব জুড়েই থাকবে আইয়ুব বাচ্চুর গান ও স্মৃতিময় নানা আয়োজন।

এ পর্যন্ত চারবার অনুষ্ঠিত হয়েছে‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। দেশের ব্যান্ড সঙ্গীতকে এক মঞ্চে তুলে ধরার এই প্রয়াসের শুরু থেকেই চ্যানেল আইয়ের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এলআরবি’র জনক আইয়ুব বাচ্চু।

এবারের ব্যান্ড ফেস্ট উপস্থাপনা করবেন অপু মাহফুজ, শাফি আহমেদ ও দিলরুবা সাথী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD