রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
খিলগাঁওয়ে পুলিশের সোর্সকে পিটিয়ে হত্যা

খিলগাঁওয়ে পুলিশের সোর্সকে পিটিয়ে হত্যা

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় মুরাদ (৩৫) নামে পুলিশের এক সোর্সকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুরাদের মৃত্যু হয়।

এর আগে সোমবার (২৫ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে মেরাদিয়ার আইসক্রিম ফ্যাক্টরির গলির মক্কা টাওয়ারের সামনে তাকে দুর্বৃত্তরা পিটিয়ে আহত করেন। মৃত মুরাদের বাবার নাম আনোয়ার হোসেন, তিনি থাকেতন মেরাদিয়া এলাকায়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে সোমবার রাত সাড়ে ১১টার দিকে মেরাদিয়ার আইসক্রিম ফ্যাক্টরির গলির মক্কা টাওয়ারের সামনে মুরাদকে দুর্বৃত্তরা পিটিয়ে আহত করলে তিনি ওই অবস্থায় বাসায় চলে যান। মধ্যরাতে বাসায় তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে উদ্ধার করে ওই হাসাপতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটক তিনজন হলেন- সোহেল, মিন্টু ও মিলন। বাকিদের আটকে চেষ্টা চলছে। বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD