রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদককারবারি নিহত

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদককারবারি নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজধানীর খিলক্ষেত এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪) নামে এক মাদককারবারি নিহত হয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) ভোরে খিলক্ষেত থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান জানান, মাদক ও অস্ত্র ব্যবসায়ীরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে খিলক্ষেত থানাধীন এলাকায় অভিযানে যান র‌্যাব সদস্যরা। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়ে। দুই পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ মাদক ও অস্ত্র ব্যবসায়ীরা পিছু হটতে বাধ্য হন। তবে এদের মধ্যে মাদককারবারি ও অস্ত্র ব্যবসায়ী মিন্টু গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দু’টি শর্টগান, ১০টি কার্তুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বন্দুকযুদ্ধ চলাকালে র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন বলেও জানান এএসপি কামরুজ্জামান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD