মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
বিএনপির সমাবেশ ২টায়, মিলেছে অনুমতি

বিএনপির সমাবেশ ২টায়, মিলেছে অনুমতি

Sharing is caring!

একদফা পিছিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি ঘোষিত সমাবেশ রোববার (২৪ নভেম্বর) দুপুর ২টায় নয়াপল্টন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। শনিবার (২৩ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই সমাবেশের ঘোষণা দেন।

সমাবেশের অনুমতি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও শেষ মুহূর্তে পুলিশের পক্ষ থেকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

এদিন সকাল সোয়া ১০টায় তিনি বলেন, মৌখিকভাবে পুলিশের অনুমতি পাওয়া গেছে। দুপুর ২টা থেকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। সমাবেশ থেকে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাওয়া হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।

গত ১৯ নভেম্বর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৩ নভেম্বর ঢাকাসহ সারাদেশে সমাবেশের ডাক দেন। তবে ২৩ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সম্মেলন থাকায় পুলিশ বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়নি।

পরে শনিবার দুপুরে পুনরায় সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, অন্য সংগঠনের অনুষ্ঠান থাকায় পুলিশ আমাদের বলেছে, আপনারা একদিন পর সমাবেশ করেন। ফলে রোববার দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD