মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
পদ্মাসেতুতে সমানতালে এগিয়ে চলেছে রোডওয়ে-রেলওয়ের কাজ

পদ্মাসেতুতে সমানতালে এগিয়ে চলেছে রোডওয়ে-রেলওয়ের কাজ

Sharing is caring!

দ্রুত গতিতে এগিয়ে চলেছে পদ্মাসেতু প্রকল্পের মূল কাজ। পদ্মার জাজিরা পয়েন্টে ৪১ ও ৪২ নম্বর পিলারে আগেই বসেছে স্প্যান। এখন এ স্প্যানের ওপর বসেছে ৮৭টি রোডওয়ে স্ল্যাব। সবমিলিয়ে এখন ১৫০ মিটার রোডওয়ে দৃশ্যমান পদ্মার বুকে। পরবর্তীতে এ রোডওয়ের ওপর ২শ’ মিলিমিটার (৮ ইঞ্চি) পুরু বিটুমিনাস ঢালাই দেওয়া হবে। তার ওপর দিয়েই চলবে যানবাহন।

শনিবার (২৩ নভেম্বর) প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, ১৫০ মিটার রোডওয়ের পাশাপাশি রেলওয়ে স্ল্যাবের কাজও দৃশ্যমান। এরই মাঝে রোডওয়ে স্ল্যাবের চেয়ে রেলওয়ে স্ল্যাবের কাজ বেশি এগিয়েছে। ৩৭ নম্বর পিলার থেকে ৪২ নম্বর পিলার পর্যন্ত ৩৮৬টি রেলওয়ে স্ল্যাবের কাজ সম্পন্ন হয়েছে। এর দৈর্ঘ্য ৭৫০ মিটার।

পুরো পদ্মাসেতুতে দরকার পড়বে মোট ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব। ইতোমধ্যে প্রকল্প এলাকায় ১ হাজার ৭৪৩টি স্ল্যাব তৈরি করা হয়েছে, বাকি ১ হাজার ১৩৪টি স্ল্যাবের নির্মাণ কাজ চলছে।

অন্যদিকে রেলওয়ের জন্য প্রয়োজন মোট ২ হাজার ৯৫৯টি স্ল্যাব। ইতোমধ্যেই যার ২ হাজার ৯৪৬টি তৈরি হয়ে গেছে। বাদবাকি ১৩টি স্ল্যাবের কাজ চলমান। পদ্মা নদীর মধ্যে শুধু স্প্যানের ওপর রোডওয়ে ও রেলওয়ে স্ল্যাব বসছে। শুকনো জায়গায় বসছে টি-গার্ডার ও আই-গার্ডার। টি-গার্ডারের ওপর দিয়ে চলবে যানবাহন আর আই-গার্ডার দিয়ে চলবে রেলগাড়ি।

এ বাবদ মোট ৪৩৮টি টি-গার্ডার প্রয়োজন। এর মধ্যে তৈরি হয়েছে ৪৫টি। এছাড়া ৭১টি টি-গার্ডার ইতোমধ্যেই বসে গেছে পিলারের ওপরে। অন্যদিকে আই-গার্ডার প্রয়োজন ৮৪টি। এর মধ্যে ৪২টির কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া ৬০টি আই-গার্ডার ইতোমধ্যেই বসে গেছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, প্রকল্প এলাকায় সমান তালে চলছে পিলার, স্প্যান, রেলওয়ে, রোডওয়ে, টি-গার্ডার ও আই-গার্ডারের কাজ।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সম্পন্ন হবে ২০২১ সালের জুন মাসে। সর্বশেষ পদ্মাসেতু প্রকল্পের মূল ব্যয় ছিল ৩০ হাজার ১৯৩ কোটি ৭৬ লাখ টাকা। প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত ব্যয়ের পরিমাণ ১৯ হাজার ৯৪৭ কোটি ৪১ লাখ টাকা। এখন পর্যন্ত মূল সেতুর ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। জুন ২০২১ সালেই প্রকল্পটি সবার জন্য উন্মুক্ত করার লক্ষ্যে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে কাজ।

প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের বলেন, সব চ্যালেঞ্জ জয় করে এগিয়ে যাচ্ছে মূল সেতুর কাজ। সেতু উদ্বোধন এখন শুধু সময়ের ব্যপার। সেতুর সব কাজ চলছে সমানতালে।  পিলারের পাশাপাশি,  স্প্যান, রোডওয়ে ও রেলওয়ের কাজ এগিয়ে চলেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD