রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ১১৬৬ টাকা

ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ১১৬৬ টাকা

Sharing is caring!

দেড় মাসের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়লেও অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতিতে প্রতিভরির দাম।

শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) প্রেসবিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর খবর গণমাধ্যমে জানানো হয়েছে।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৮ হাজার ২৮ টাকা। শনিবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম রয়েছে ৫৬ হাজার ৮৬২ টাকা।

২১ ক্যারেটের প্রতিভরির দাম ধরা হয়েছে ৫৫ হাজার ৬৯৬ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৫৪ হাজার ৫২৯ টাকা।

একইভ‍াবে ১৮ ক্যারেটের প্রতিভরির দাম হবে ৫০ হাজার ৬৮০ টাকা। এখন রয়েছে ৪৯ হাজার ৫১৩ টাকা।

সনাতন পদ্ধতিতে প্রতিভরির অপরিবর্তিত দাম রয়েছে ২৯ হাজার ১৬০ টাকা। এছাড়া ২১ ক্যারেট ক্যাডমিয়াম রূপার দাম প্রতিভরি ৯৩৩ টাকা।

বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আর্ন্তজাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD