রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
২৮ লাখ টাকার ইয়াবাসহ শ্যামলী বাসের চালক-সুপারভাইজার আটক

২৮ লাখ টাকার ইয়াবাসহ শ্যামলী বাসের চালক-সুপারভাইজার আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স:ফেনীর মহিপাল এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ বাসটি জব্দ করা হয়। আটকরা শ্যামলী পরিবহনের চালক-সুপারভাইজার।

ফেনীর র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান জানান, কতিপয় মাদকবিক্রেতা যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে বিকেলে র‌্যাবের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভার সংলগ্ন রাস্তায় বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসকে তল্লাশির জন্য সংকেত দিলে চালক গাড়িটিকে না থামিয়ে র‌্যাবের চেকপোস্ট অতিক্রম করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা বাসটিকে ধাওয়া করে বাসের চালক মো. রমজান আলী (৫৫), সুপারভাইজার নয়ন কুমার কর্মকারকে (২৮) আটক করে। পরে তল্লাশি চালিয়ে বাসের ড্রাইভিং সিটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৫ হাজার ৭০০ পিস ইয়াবা ও বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-০৫৩২) জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৮ লাখ ৫০ হাজার টাকা ও জব্দকৃত বাসের আনুমানিক মূল্য এক কোটি টাকা।

আটক ব্যক্তিরা, জব্দকৃত ইয়াবা ও বাস আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD