সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
বরিশালে বোরো ধানের আবাদ-ফলন বাড়াতে সেমিনার

বরিশালে বোরো ধানের আবাদ-ফলন বাড়াতে সেমিনার

Sharing is caring!

বৃহত্তর বরিশাল অঞ্চলে বোরো ধানের আবাদ ও ফলন বাড়ানোর করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) বরিশাল নগরের সাগরদী ধান গবেষণা ইনস্টিটিউটের হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান।

ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক (সরেজমিন উইং) চন্ডী দাস কুন্ডু ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘ব্রি’ বরিশালের প্রধান ও বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন।

সেমিনারে বরিশাল অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তা এবং কৃষকরা অংশগ্রহণ করে বোরো ধানের আবাদ এবং ফলন বাড়ানোর বিষয়ে বিভিন্ন মতামত দেন।

সেমিনারে কৃষকরা বলেন, খালগুলো পলি পড়ে ভরাট হয়ে গেছে। খালে পানি না থাকায় বোরো আবাদ ব্যহত হচ্ছে। এ কারণে বোরো ধানের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। বোরো ধানের আবাদ বাড়াতে তৃণমূল পর্যায়ের সব খাল খননের দাবি জানান কৃষকরা।

সেমিনারে কৃষি সচিব মো. নাসিরুজ্জামান বলেন, বোরো ধানের আবাদ বাড়ানোসহ কৃষির উন্নয়নে সব খাল খনন করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে খালের পাড়ের রেইনট্রি গাছগুলো কেটে দেওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD