বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
কলুষমুক্ত সমাজ গড়তে পরিশুদ্ধ আত্মার মানুষ প্রয়োজন

কলুষমুক্ত সমাজ গড়তে পরিশুদ্ধ আত্মার মানুষ প্রয়োজন

Sharing is caring!

ক্রাইমসিন২৪: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও নায়েবে আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেছেন, আজ মানুষের নৈতিক চরিত্র পরিশুদ্ধ নয় বিধায় মানুষ অপরাধে জড়িয়ে সমাজকে কলুষিত করছে। কলুষমুক্ত সমাজ গড়ার জন্য পরিশুদ্ধ আত্মার মানুষ প্রয়োজন। চরমোনাই দাদা হুজুর রহ. চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা করেন মূলত পরিশুদ্ধ আত্মার মানুষ গড়ার জন্যই। বুধবার (২৮ নভেম্বর) তৃতীয় দিনের প্রথম অধিবেশনের মূল্যবান বয়ানে তিনি উপরোক্ত কথা বলেন। শায়েখে চরমোনাই আরো বলেন, উলামায়ে ক্বিরামদেরকে তাদের স্বাতন্ত্র রক্ষা করে দ্বীনের খিদমত করে যেতে হবে। আবহমানকাল ধরে উলামায়ে ইসলামগণ সত্যের পক্ষে আপোষহীনভাবে কাজ করে গেছেন। তাদের অবদানকে সামনে রেখে দল-মত নির্বিশেষে সকলকে ইসলামের জন্য কাজ করার আহবান জানান তিনি। শায়েখে চরমোনাই বলেন, চরমোনাই মাহফিল শুধুমাত্র বার্ষিক এশটি উৎসব নয় বরং মানুষের নৈতিক চরিত্রের আমূল পরিবর্তনের একটি কারখানা। সুতরাং এখানে যারা এসেছেন, তারা প্রত্যেকটি বয়ান গুরুত্বসহকারে শ্রবণ করবেন এবং বাকী জীবনে তার উপর আমল করার আপ্রাণ চেষ্টা করে যাবেন। বয়ান শেষে জিকিরের তালীম ও বিশে^র সকল মুসলমানদের জন্য খাস দোয়া করেন শায়েখে চরমোনাই। উল্লেখ্য চরমোনাই মাহফিলে এসে এপর্যন্ত ৩জন মুসল্লী অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। তন্মধ্যে একজন ষ্ট্রোক ও ২জন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। চরমোনাইতে ১০০ শয্যা বিশিষ্ট অস্থায়ী মাহফিল হাসপাতালে রোগীদের চিকিৎসায় ও মাঠের মধ্যে রোগীদের প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য মোট ৪০ জন ডাক্তার কর্তব্যরত রয়েছেন। এছাড়াও নির্দিষ্ট সংখ্যক পুলিশ, ডিবি পুলিশ ও ৪হাজার স্বেচ্ছাসেবকের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তার চাঁদরে ঢেকে রাখা হয় মাহফিলের দুটি মাঠ ও বরিশাল শহর থেকে মাহফিলে যাওয়ার সড়কসমূহ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD