মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
মদপানে ২ জন নিহত, ৮ জন হাসপাতালে ভর্তি

মদপানে ২ জন নিহত, ৮ জন হাসপাতালে ভর্তি

Sharing is caring!

সিরাজগঞ্জের কাজিপুরে বিষাক্ত মদ পানে ২ জন নিহত হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে আরো ৮ জন। নিহতরা হলেন, বিয়াড়া গ্রামের রাসেল ও গোলাম রব্বানী।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার জানান, কাজিপুরের বিয়াড়া গ্রামের একটি বিয়ে বাড়িতে দাওয়াত খেয়ে একদল যুবক একসাথে বৃহস্পতিবার রাতে নেশা জাতীয় তরল পানীয় পান করে। এরপরই অন্তত ১০ জন অসুস্থ হয়ে পড়লে তাদের কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গভীর রাতে তাদের বগুড়া জিয়া মেডিকেলে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক। বগুড়া নেবার পরেই রাসেল ও গোলাম রাব্বি মারা যায়। অপর ৮ জনের অবস্থা বর্তমানে কিছুটা উন্নতি হয়েছে বলেও জানান তিনি।

মরদেহ দুটি উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর নেশা জাতীয় তরল পদার্থটি কি ছিলো সে সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানায় পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD