রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
‘প্রথম’র চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ

‘প্রথম’র চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ

Sharing is caring!

ইডেন গার্ডেনসে ঢুকলেই মনে হবে নতুন কোনো স্টেডিয়ামে আসলেন আপনি। সব কিছুই সাজানো গোছানো। গোলাপি আভার ছটা রয়েছে স্টেডিয়ামের পরতে পরতে। এখানেই যে রচিত হচ্ছে বাংলাদেশের ইতিহাস। দিবারাত্রির প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

ফ্লাডলাইটের কৃত্রিম আলো আর গোলাপি বলের চ্যালেঞ্জে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল (শুক্রবার, ২২ নভেম্বর) ইডেনে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। যদিও ফ্লাডলাইট ও গোলাপি বলের আলোচনায় অনেকে ভুলেই যাচ্ছেন দুই ম্যাচ সিরিজের এই শেষ ম্যাচ দিয়ে ভারত সফর শেষ করতে যাচ্ছে বাংলাদেশ। ইন্দোর টেস্ট জিতে এরই মধ্যে টিম ইন্ডিয়া ১-০ তে লিড নিয়ে রেখেছে।

প্রথম টেস্টে শোচনীয় পরাজয়ের পর ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। তবে গোলাপি বলের চ্যালেঞ্জটা বেশি। প্রথম টেস্টে ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ। দ্বিতীয় টেস্টে তাই ব্যাটসম্যানদের ওপরই চাপ থাকবে বেশি।

সম্প্রতি ভারতের পারফরম্যান্সই বলে দেয় সফরকারীদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। অতীত পারিসংখ্যানের দিকে তাকালে বাংলাদেশের নাম খুঁজে পাওয়াই দুস্কর হয়ে দাঁড়াবে। টেস্ট জয় তো দূরের কথা, বড় বড় পরাজয়ই চোখে পড়বে। তাই পরিসংখ্যানের দিকে না তাকিয়ে মাঠের ক্রিকেটের দিকেই মনযোগী হওয়া বাঞ্চনীয়।

গোলাপি বলে টেস্ট খেলার আগে যেভাবে নিজেদের প্রস্তুত করার দরকার সেই সময়টা পায়নি বাংলাদেশ। ইন্দোর টেস্ট দুদিন আগেই শেষ হওয়াতে মোটে কয়টা দিন বেশি পেয়েছে মুমিনুলরা। তবু গোলাপি বলের চ্যালেঞ্জে নেমে যাচ্ছে বাংলাদেশ। ইমরুল, সাদমান, মাহমুদউল্লাহ, মুশফিক, লিটনদের নামের প্রতি সুবিচার করাটাই এখন মূখ্য বিষয়। ইডেনের পিচ কিউরেটর কিন্তু বলেই দিয়েছেন, খেলতে পারলে ব্যাটসম্যান-বোলার সবাই সুবিধা পাবেন উইকেট থেকে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ফ্লাডলাইটের আলোতে অনুশীলন করেছে মুশফিক-মাহমুদউল্লা-লিটনরা। গোলাপি বলে রাতে নিজেদের ঝালিয়ে নিয়েছেন শেষবার। তবে প্রথম টেস্টে অভিজ্ঞতা থেকে টাইগাররা কতটুকু শিক্ষা নিয়েছে সেটাই দেখার বিষয়। ব্যাটসম্যানরা যে কঠিন পরীক্ষার মুখে পরতে যাচ্ছেন সেটা আর বলার অপেক্ষাই রাখে না। গোলাপি বলে ব্যাটসম্যানদের জন্য অপেক্ষা করছে নতুন রোমাঞ্চের।

বাংলাদেশের সামনে থাকছে দুটি চ্যালেঞ্জ। একটি তো গোলাপি বলের চ্যালেঞ্জ, অন্যটি শামি-শর্মাদের মতো পেসারদের মোকাবিলা করা। বাংলাদেশ দলপতি জানালেন, ‘ভারতের বোলারদের মোকাবিলা করাটাও চ্যালেঞ্জ আবার গোলাপি বলে খেলাটাও চ্যালেঞ্জ। তবে চ্যালেঞ্জটা ইতিবাচকভাবেই নেয়া উচিৎ। আমরা যেটা পজেটিভভাবেই নিচ্ছি। সেভাবেই এগোচ্ছি আমরা।’

এদিকে, অনেকটাই নির্ভার ভারতীয় ক্রিকেট দল। টেস্টের এক নম্বর দলটির চিন্তার থাকার কোনো কারণই নাই। মোহাম্মদ শামি, ইশান্ত শর্মার মতো পেসারদের তোপে পুড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।

ব্যাটিং লাইনআপে মায়াঙ্ক আগারওয়াল, চেতশ্বর পূজারা, রোহিত শর্মা, বিরাট কোহলিরা তো আছেনই। তাই ব্যাটিং নিয়ে কোনো ধরনের চিন্তা নেই। তবে ভারতের অধিনায়ক বিরাট কোহলি অবশ্য একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। কৌশলগত দিক দিয়েই ভারতের রণ কৌশল একটু ভিন্ন হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD