বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলেজছাত্র খুনের ঘটনায় কারাগারে ২ আসামি

কলেজছাত্র খুনের ঘটনায় কারাগারে ২ আসামি

Sharing is caring!

নগরের জাকির হোসেন রোডের এমইএস কলেজের সামনে ছুরিকাঘাতে জাকির হোসেন সানি (১৮) খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণির আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

তারা হলো- আনিসুর রহমান (৩০) ও মো. মামুন (৩০)। তারা জাকির হোসেন সানি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

আদালতে পাঁচলাইশ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. মোশাররফ হোসেন বলেন, জাকির হোসেন সানি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আনিসুর রহমান ও মামুন হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার তারা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৬ আগস্ট এমইএস কলেজের সামনে ছুরিকাঘাতে খুন হন জাকির হোসেন সানি। এ ঘটনায় সানির বড় বোন মাহমুদা আক্তার বাদি হয়ে সাতজনের নাম উল্লেখ করে খুলশী থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- সৌরভ ঘোষ (২০), সৈয়দ সাফাত কায়সার (১৯), রবিউল (১৯), তুষার (২২), আনিসুর রহমান (৩০), আয়াতুল হক (২০) ও মো. মামুন (৩০)। এছাড়া আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD