মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
রাতেই আসছে ৭ টন পেঁয়াজ

রাতেই আসছে ৭ টন পেঁয়াজ

Sharing is caring!

মিশর থেকে আসা পেঁয়াজের চালান নিয়ে শঙ্কা অবশেষে কাটতে যাচ্ছে। সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সাত টন পেঁয়াজ আসার খবর পাওয়া গেছে।

বুধবার (২০ নভেম্বর) দিনগত রাত একটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেঁয়াজসহ ফ্লাইটটি এসে পৌঁছানোর কথা রয়েছে।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বলেন, কাস্টমস হাউসের বিশেষ একটি দলকে এরইমধ্যে পেঁয়াজ খালাস করতে প্রস্তুত করা হয়েছে। পেঁয়াজ বিমানবন্দরে পৌঁছা মাত্রই দ্রুত শুল্ক কার্যক্রম সম্পন্ন করতে সহায়তা করা হবে।

তিনি বলেন, এসব পেঁয়াজে কোনো ধরনের শুল্ক চার্জ ধরা হবে না। সম্পূর্ণ ফ্রি-তে পেঁয়াজের চালান খালাস করা হবে।

এর আগে, মিশর থেকে পেঁয়াজের এ চালানটি সৌদি এয়ারলাইন্সের এসভি ৩৮০২ ফ্লাইটে মঙ্গলবার (১৯ নভেম্বর) দিনগত রাতে আসার কথা ছিল। কিন্তু ফ্লাইট আসলেও পেঁয়াজ আসেনি। ফলে প্লেনে পেঁয়াজের প্রথম ও দ্বিতীয় চালান আসা নিয়ে শঙ্কা তৈরি হয়।

বিমানের ওই কর্মকর্তা জানান, কার্গো বিমানে করে মিশর, তুরস্ক ও চীন থেকে পেঁয়াজ আসার কথা থাকলেও পেঁয়াজ লোডিংয়ে সমস্যা হওয়ায় তা নির্ধারিত সময়ে পৌঁছাতে পারছে না।

আরও পড়ুন: **পাকিস্তান থেকে উড়ে এলো ৮২ টন পেঁয়াজ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD