রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
‘হঠাৎ ধোঁয়ার কুণ্ডলি দেখে যন্ত্র নিয়ে দৌড়ে যাই’

‘হঠাৎ ধোঁয়ার কুণ্ডলি দেখে যন্ত্র নিয়ে দৌড়ে যাই’

Sharing is caring!

অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়েছে টিকাটুলির রাজধানী সুপার মার্কেট। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করেছে। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন স্থানীয়রাও।

তাদেরই একজন মার্কেটের বিপরীতে একটি বেসরকারি ব্যাংকের বুথের নিরাপত্তাকর্মী নাহিদ।

অগ্নিকাণ্ডের বিষয়ে নাহিদ বলেন, মার্কেটের দ্বিতীয়তলা থেকে মাগরিবের আজানের পর হঠাৎ ধোঁয়ার কুণ্ডলি দেখে অগ্নিনির্বাপন যন্ত্র নিয়ে দৌড়ে যাই। এ সময় মার্কেটের ৬-৭ জন নিরাপত্তাকর্মীকে নিয়ে উপরে উঠি। তারাও তাদের যন্ত্র নিয়ে উঠেন। সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে হাত দেই।

দ্বিতীয় তলায় একটি টেইলার্স বন্ধ ছিলো, সেটি থেকে আগুন লাগতে বলে ধারণা তার।

সেলিম নামে মার্কেটের এক ব্যবসায়ী ফায়ার সার্ভিসকে ধন্যবাদ দিয়ে বলেন, তারা দ্রুত ঘটনাস্থলে এসেছেন।

জানা যায়, নিউ রাজধানী সুপার মার্কেট নামে মার্কেটটির দ্বিতীয় তলায় ৮০টি দোকান রয়েছে। আগুনে যার ৮০ শতাংশ পুড়েছে। এসব দোকানের মধ্যে ইলেকট্রিক মালামালের গোডাউন, বেডশিটের গোডাউন, টেইলার্সসহ বিভিন্ন দোকান ছিল। তবে নিচে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নিচতলায় প্রায় ৭০টি দোকান ছিলো।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সোয়া ৫টার পর জনপ্রিয় মার্কেটটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। যা প্রায় দেড় ঘণ্টা পর ৬টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সদর দফতরের উপ-পরিচালক দেবাশিষ বর্ধন আগুন নিয়ন্ত্রণের তথ্য নিশ্চিত করেন। মার্কেটের দ্বিতীয়তলা থেকে আগুনের সূত্রপাত বলে তিনি ধারণা করছেন।

আরো পড়তে ক্লিক করুন: রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD