মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট

পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট

Sharing is caring!

নতুন ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ সংশোধনের দাবিতে পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ও ধর্মঘট করছেন বাস চালকরা।

বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। একই দাবিতে জেলার চৌরাস্তা থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরাও ধর্মঘট করেছেন।

এদিকে হঠাৎ বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন পর্যটকসহ অভ্যন্তরীণ রুটে চলাচল করা সাধারণ মানুষ।

ঢাকা থেকে আসা পর্যটক আবু জাফর হোসেন বলেন, পরিবার-পরিজন নিয়ে ভোরে ঢাকা থেকে লঞ্চে পটুয়াখালী পৌঁছে জানতে পারলাম অনির্দিষ্টকালের জন্য সব বাস চলাচল বন্ধ। এখন বাধ্য হয়ে বিকল্প হিসেবে বেশি ভাড়ায় অটোরিকশায় করে গন্তব্যে পোঁছাবো। বাস চলাচল বন্ধ থাকায় আমার মতো পরিবার নিয়ে অনেকেই পড়েছেন বিপাকে।

সকালে নাম প্রকাশে অনিচ্ছুক পটুয়াখালী বাস টার্মিনালের একাধিক শ্রমিকরা জানান, নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে জেলা বাস মালিক শ্রমিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়নের কারও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD