মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
না’গঞ্জে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে পরিবহন ধর্মঘট

না’গঞ্জে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে পরিবহন ধর্মঘট

Sharing is caring!

নতুন সড়ক পরিবহন আইন প্রণয়নের পর থেকে তা সংশোধনের দাবি করে আসছে গণপরিবহন মালিক ও শ্রমিকরা। দেশের বিভিন্ন জায়গার পর এ দাবিতে এবার নারায়ণগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকরা।

বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের আন্দোলন-ধর্মঘটে বন্ধ রয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় সব যান চলাচল। অভ্যন্তরীণ ছোট কিছু যানবাহন ছাড়া তেমন কোনো গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে না সড়কগুলোতে।

সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জের সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জের শিমরাইল, কাঁচপুরসহ ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্নস্থানে অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরা। তারা সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এর মধ্যে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও কাঁচপুরে দেখা গেছে, শ্রমিকরা বিভিন্ন পরিবহনের বাস দিয়ে রাস্তা আটকে যান চলাচল বন্ধ করে রেখেছেন।

শ্রমিকরা নতুন আইনের দণ্ডকে ইঙ্গিত করে বাংলানিউজকে বলেন, গলায় এত বড় রশি নিয়ে সড়কে আমরা গাড়ি চালাব না। এ আইন সংশোধন করা না হলে সড়কে শৃঙ্খলা ফিরবে না।

বন্ধন পরিবহনের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, সকাল থেকেই বাস বন্ধ রয়েছে। মূলত এটি শ্রমিকদের পক্ষ থেকে ধর্মঘট। এখানে মালিকপক্ষের কোনো কিছু নেই।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোল্লা তাসনিম হোসেন বলেন, ঢাকার অংশে যানবাহন প্রবেশ ও এখান থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন নারায়ণগঞ্জের শ্রমিকরা। সাইনবোর্ড এলাকাতে তারা এ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এছাড়া বাকি সড়কগুলোতে যানবাহন চলছে। তবে কম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD