মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
পটুয়াখালিতে পিএসসি’তে অসদুপায় অবলম্বনের দায়ে পরিদর্শকসহ ১৪ জন বহিস্কার

পটুয়াখালিতে পিএসসি’তে অসদুপায় অবলম্বনের দায়ে পরিদর্শকসহ ১৪ জন বহিস্কার

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, (পটুয়াখালী প্রতিনিধি): কলাপাড়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ২০১৯ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কক্ষ পরিদর্শক সহ ১৪ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। সোমবার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা পিভি মাধ্যমিক বিদ্যালয় পিএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বহিস্কৃত কক্ষ পরিদর্শক মো: আ: জব্বার খেপুপাড়া নেছার উদ্দীন ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক। বহিস্কৃত এসব শিশু শিক্ষার্থীদের মধ্যে ১০ জন ছেলে ও ৪ জন মেয়ে। এরা নাওভাঙ্গা ছালেহিয়া ফাজিল মাদ্রাসা, মধ্য ইসলামপুর স্বতন্দ্র ইবতেদায়ী মাদ্রাসা, পশ্চিম সেলিমপুর স্বতন্দ্র ইবতেদায়ী মাদ্রাসা ও সোনাতলা ইবতেদায়ী মাদ্রাসার শিশু শিক্ষার্থী।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নাসির উদ্দীন খলিফা জানান, ’পিএসসি ইংরেজী পরীক্ষার দিন (রবিবার) পাখিমারা পিভি মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসব শিক্ষার্থীরা বইয়ের পাতা ছিড়ে কক্ষ পরিদর্শকের উপস্থিতিতে অসদুপায়ে উত্তর পত্রে লিখছিল। এসময় কেন্দ্র সচিব বাদল চন্দ্র বিশ্বাস কক্ষ পরিদর্শক সহ তাদের বহিস্কার করে। ওই কেন্দ্রে সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে পরীক্ষা গ্রহন কার্যক্রমের তদারকি কর্মকর্তা ছিলেন শহর সমাজ সেবা অফিসার জিয়াবুল হাসান।’

শিক্ষা কর্মকর্তা মো: নাসির উদ্দীন খলিফা আরও জানান, ’উপজেলার ১৯টি কেন্দ্রে এবছর ৫৫৮৭ জন পরীক্ষার্থী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও ৫২৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এর মধ্যে প্রাইমারীর অনুপস্থিত ছিল ১৪৪ এবং ইবতেদায়ীর ১৮৭।’

পিএসসিতে অসদুপায়ের বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রের তদারকি কর্মকর্তা সমাজ সেবা কর্মকর্তা জিয়াবুল হাসান’র সাথে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মুনিবুর রহমান জানান, পিএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কক্ষ পরিদর্শক সহ ১৪ শিক্ষার্থীকে বহিস্কার করার তথ্য নিশ্চিত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD