সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
শেবামেক হাসপাতালের পরিচালক সহ ৩ জনের বিরুদ্ধে মামলা

শেবামেক হাসপাতালের পরিচালক সহ ৩ জনের বিরুদ্ধে মামলা

Sharing is caring!

ক্রাইমসিন২৪: টাকা দিতে ব্যর্থ হওয়ায় মুক্তিযোদ্ধা কন্যাকে চাকুরীতে যোগদান করতে না দেয়ায় শেবামেক হাসপাতালের পরিচালক সহ ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (২৫ নভেম্বর) বরিশালের সিনিয়র সহকারী জজ কাজী কামরুল ইসলাম বিচারাধীন সদর আদালতে বাবুগঞ্জ উপজেলার পূর্ব ভূতেরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মৃত রুপচান মাঝির মেয়ে নুরুন নাহার মামলাটি দায়ের করেন। মামলায় শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালের পরিচালক সহ স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়। বাদী তাদের বিরুদ্ধে অভিযোগে আরজীতে বলেন, ২০১৫ সালের ১ ডিসেম্বর তাকে শেবামেক হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে অস্থায়ী নিয়োগ প্রদান করা হয়। তিনি একই সালের ২৩ ডিসেম্বর যোগদান করতে গেলে শেবামেক হাসপাতালের পরিচালক তাকে সাড়ে চার লাখ টাকা জমা দিতে বলে।বাদীনি দরিদ্র হওয়ায় টাকা দিতে ব্যর্থ হয়। এতে তিনি আজ পর্যন্ত নিয়োগ পাওয়া পদে যোগদান করতে পারেন নি।এ ব্যাপারে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোন ফল পাননি। গত ৯ জুন তিনি পরিচালকের কাছে গিয়ে তার যোগদান পত্র গ্রহণের দাবী জানালে সে তাকে অপমান অপদস্থ করে তাড়িয়ে দেয়। পুনরায় গত ১৮ নভেম্বর পরিচালকের কাছে গিয়ে দাবী জানালে তিনি অস্বীকৃতি জানায়।এতে বাদীনি শেবামেক হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী পদে যোগদানের আদেশ দাবী করে মামলা দায়ের করলে আদালত আদেশের জন্য রেখে দেন বলে আদালত সূত্র জানায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD