মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বরগুনায় কারেন্ট জাল বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড

বরগুনায় কারেন্ট জাল বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড

Sharing is caring!

বরগুনায় নিষিদ্ধ কারেন্ট জালসহ ৩ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে বরগুনা শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে তিন মণ কারেন্ট জাল জব্দ করে র‍্যাব-৮।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকানের মালিকসহ তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে, রাসেলকে ১ বছর, শামীমকে ৪ মাস, আব্দুর রবকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরগুনার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন।

পটুয়াখালী র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার রইস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা শহরে বিভিন্ন দোকানে তল্লাশি করে নিষিদ্ধ তিন মণ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে এবং নিষিদ্ধ কারেন্ট জালগুলো পুড়িয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD