মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
রংপুর এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি

রংপুর এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি

Sharing is caring!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্তঃনগর ট্রেন ‘রংপুর এক্সপ্রেস’ লাইনচ্যুত ও ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনার পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট শহিদুল ইসলামকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ এ তদন্ত কমিটি গঠন করে দেন। বিকেলে তিনি কমিটি গঠন করার বিষয়টি জানান।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে বৃহস্পতিবার আবারও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ ছয়টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এতে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। এ ঘটনায় ট্রেনের লোকো মাস্টার এবং সহকারী লোকো মাস্টার আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ঢাকা থেকে রংপুরগামী ৭৭১ রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে অপর তিনটি বগিকে ধাক্কা দেয়। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আরও পড়তে এখানে ক্লিক করুন: উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেসের ৬টি বগি লাইনচ্যুত, আগুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD