শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
কলেজ ছাত্রীকে নির্যাতন : আটক-২

কলেজ ছাত্রীকে নির্যাতন : আটক-২

Sharing is caring!

ক্রাইমসিন২৪: বরিশালের গৌরনদীতে ডিগ্রি পড়ুয়া এক কলেজ ছাত্রী (২২) কে আটকে শারিরীক নির্যাতনের অভিযোগ উঠেছে। মুমুর্ষ অবস্থায় শনিবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি এ ঘটনার পর রাতেই নির্যাতনকারী যুবক শান্ত ও তার কথিত বান্ধবী সীমা ঢালীকে আটক করেছে থানা পুলিশ। এরআগে বিকেলে গৌরনদীর টরকী এলাকায় নির্যাতনের শিকার হন ওই ছাত্রী । আটক শান্ত আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া এলাকার জীবন গুপ্তের ছেলে এবং সীমা ঢালী গোপালগঞ্জের কোটালিপাড়ার বাসিন্দা হলেও টরকিতে বসবাস করেন বলে জানাগেছে।ছাত্রীর বরাত দিয়ে স্বজন ও পুলিশ জানায়, শনিবার বিকেলে কৌশলে শান্ত গেরৗনদীর টরকিতে তার কথিত বান্ধবীর বাসায় নিয়ে যায় নির্যাতনের শিকার কলেজ ছাত্রীকে । এরপর সেখানে জোরপূর্বক কলেজছাত্রীর সম্ভ্রবহানির চেষ্টা চালায় শান্ত। এতে ব্যার্থ হয়ে ছাত্রীকে মারধর করে শারিরীকভাবে গুরুত্বর আহত করা হয়। পরে কলেজ ছাত্রীকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।এদিকে স্থানীয় মাধ্যমে বিষয়টি থানা পুলিশ অবহিত হলেও একটি মহল প্রথমে মূল ঘটনাটি ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা করে। তারা পুলিশকে শান্ত ও আহত কলেজ ছাত্রীকে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে পারিবারিক কলহের কথা জানায়। তবে থানা পুলিশ মূল ঘটনা জানতে পেরে রাতেই নির্যাতনকারী যুবক শান্ত ও তার কথিত বান্ধবী সীমা ঢালীকে শেবাচিম হাসপাতাল থেকে আটক করে। আটকের বিষয়টি নিশ্চিত করে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রমও চলমান রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD