মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
ডোবা থেকে নবজাতকের মরদেহ টেনে তুললো কুকুর

ডোবা থেকে নবজাতকের মরদেহ টেনে তুললো কুকুর

Sharing is caring!

বরিশাল নগরের চরের বাড়ি এলাকার​ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণী স্টাফ কোয়ার্টারের ১০ নম্বর বিল্ডিং সংলগ্ন ডোবা থেকে এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস মোল্লা স্থানীয়দের বরাত দিয়ে জানান, একটি কুকুর কচুরিপানা ভর্তি ওই ডোবা থেকে এক নবজাতকের মরদেহ টেনে তুলে আনে। বিষয়টি লক্ষ্য করে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি জানান, ধারণা করা হচ্ছে আনুমানিক গত পাঁচ থেকে সাত দিন আগে নবজাতকটিকে কাঁথায় পেঁচিয়ে ডোবায় ফেলা হতে পারে। যে কারণে মরদেহ অর্ধগলিত হয়ে গেছে।

নবজাতকটিকে কে বা কারা এবং কেন ফেলেছে সে বিষয়টি এখনো জানা যায়নি। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই কুদ্দুস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD