বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ঘূর্নিঝড় “বুলবুল”-ভোলায় ঘূর্নিঝড়ে ট্রলারডুবি ১০জনকে জীবিত উদ্ধার

ঘূর্নিঝড় “বুলবুল”-ভোলায় ঘূর্নিঝড়ে ট্রলারডুবি ১০জনকে জীবিত উদ্ধার

Sharing is caring!

এম.এইচ.ফাহাদ-বিশেষ প্রতিনিধি: ভোলায় ঘূর্নিঝড় বুলবুল এর (১০ নম্বর) সতর্কতা সংকেত চলাকালীন অবস্থায় গত(১০নভেম্বর২০১৯) ইং বেলা ১২:৩০ ঘটিকায় ভোলার রাজাপুরের মেঘনা নদীর মোহে ফিশিং বোট (Fishing Boat) ঝড়ের কবলে পরে ডুবে যাওয়ার ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থলে ভোলা জেলার পুলিশ সুপার, সরকার মোহাম্মদ কায়সার এর নেতৃ্ত্বাধীন ভোলা সদর মডেল থানার ওসির সংগীয় ফোর্সসহ ঐ ডুবে যাওয়া ফিসিং বোটের মালিক সহ ঘটনাস্থল থেকে মোট (১০)দশ জন মাঝি মাল্লাকে রাজাপুরস্থ মেঘনা নদীর মোহ হতে জীবিতভাবে উদ্ধার করতে সক্ষম হন।

পরে তাদের সকলের পরিচয় নিতে গিয়ে জানাযায় উদ্ধার হওয়া সবাই ভোলার চরফ্যাশন উপজলার দুলারহাটের বাসিন্দা। এরা হলেন,১/মোঃশামিম(২২) ২/কালুমিয়া(২৫)৩/আমজাদ(২৮)৪/জাকির(৩৫)৫/ফয়সাল(২২) ৬/আজাদ(৩৮)৭/হোসেন (২৪)৮/ছালাউদ্দিন(৩৫)৯/জামাল(৩৭) এবং বোটের মালিক মোঃতোফায়েল(৩৭)কে উদ্ধার করে ভোলা সদর থানার পুলিশ হেফাজতে রাখা হয়।

এব্যাপারে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃএনায়েত হোসেন জানান,উদ্ধারকৃত সবাই ভোলার চরফ্যাশন উপজেলা ও দুলারহাটের বাসিন্দা। ভোলায় মৎস বিক্রি করে ফেরার পথে সবাই ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেঘনার মোহে ঝরের কবলে পরে,পরে ফিসিং বোড সহ সবাই ডুবে যাওয়ার ঘটনা ঘটলে এদের মধ্যে বোটে থাকা ২৪ জন মাঝিমাল্লার মধ্যে আমরা সর্বমোট ১০ জনকে ভোলার কোস্টগার্ডের সদস্য ও সদর থান্র পুলিশ সদস্যদের যৌথ উদ্যেগে উদ্ধার কাজ পরিচালনা করে ডুবে যাওয়া বোটের মালিকসহ দশ জনকে উদ্ধার করতে সক্ষম হই।

বর্তমানে তারা সবাই ভোলা থানায় পুলিশ হেফাজতে রয়েছে। জেলা পুলিশ সুপার উদ্যগে তাদের সবাইকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন । এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব এস.এম মিজানুর রহমান,রাজাপুর ইউনিয়নের ইউপি চেয়্যারম্যান মিজানুর রহমান মিজান খা’সহ অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD