রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
‘প্রধানমন্ত্রী প্রতি ঘণ্টায় ফোন করেছেন’

‘প্রধানমন্ত্রী প্রতি ঘণ্টায় ফোন করেছেন’

Sharing is caring!

ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি রোধ ও ইতিহাসের সবচেয়ে বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার সফলতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃতিত্ব রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের সময় সার্বক্ষণিক যোগাযোগ করে প্রধানমন্ত্রী নির্দেশনা দেওয়ায় সবাই উৎসাহিত হয়েছেন।

রোববার (১০ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।

এনামুর রহমান বলেন, সরকারি তথ্যে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে দু’জন নিহত ও আহত হয়েছেন ৩০ জন। এসময় চার থেকে পাঁচ হাজার কাঁচা ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। আর ইতিহাসের সবচেয়ে বেশি ৫ হাজার ৫৮৭টি আশ্রয়কেন্দ্রে ২১ লাখ ৬ হাজার ৯১৮ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।
আশ্রয়কেন্দ্রে মানুষ আসতে না চাইলেও এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সফলতার পেছনের কাহিনী তুলে ধরে দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন। তিনি ঘণ্টায় ঘণ্টায় আমাদের কন্ট্রোল রুমে ফোন করেছেন, আমাদের প্রস্তুতি সম্পর্কে জেনেছেন। এছাড়া মাঠপর্যায়ে কতটুকু অগ্রগতি হয়েছে, সেটারও খবর নিয়েছেন।

তিনি বলেন, সুদীর্ঘ রাজনীতি ও সরকার পরিচালনা থেকে প্রধানমন্ত্রী যে অভিজ্ঞতা অর্জন করেছেন, সে অভিজ্ঞতা থেকে আমাদের নির্দেশনা দিয়েছেন। আমরা তার নির্দেশনা পেয়ে উদ্বুদ্ধ হয়েছি, উৎসাহ পেয়েছি, শক্তি পেয়ে আমরা মানুষের নিরাপত্তার জন্য কাজ করেছি। আল্লাহর রহমত ও আপনাদের সহযোগিতায় এই ঘূর্ণিঝড়কে আমরা সফলভাবে মোকাবিলা করেছি।

ডা. এনামুর রহমান বলেন, ঘূর্ণিঝড় বুলবুল পশ্চিমবঙ্গে আঘাত করার পর সুন্দরবনে আঘাত করেছে। সুন্দরবন আমাদের প্রটেকশন, সেটা ঝড়টাকে আরও দুর্বল করার পর এটি উপকূলের জেলাগুলোতে গেছে। ঝড় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার প্রকৃত গতিবেগ নিয়ে সরাসরি বাংলাদেশ আঘাত হানলে ভয়াবহতা আরও বেশি হতো। বিপদসংকেত যা দেওয়া হয়েছিল, তা সঠিক ছিল।

সুন্দরবন সবুজ বেষ্টনী হিসেবে কাজ করে। এর ওপর অনেক অত্যাচার হয়। সেখানে আরও গাছ লাগিয়ে সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

ঘূর্ণিঝড়ের সবশেষ অবস্থা সম্পর্কে এনামুর রহমান বলেন, বুলবুল পশ্চিমবঙ্গে আঘাত করে দুর্বল হয়ে বাংলাদেশে সুন্দরবন দিয়ে প্রবেশ করে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটে রয়েছে। এটি বিকেল নাগাদ শেষ হয়ে যাবে।

সরকারি হিসাবে বুলবুলের আঘাতে নিহত ২, ক্ষতি ৫০০০ ঘরবাড়ির

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD