মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
সরকারি হিসাবে বুলবুলের আঘাতে নিহত ২, ক্ষতি ৫০০০ ঘরবাড়ির

সরকারি হিসাবে বুলবুলের আঘাতে নিহত ২, ক্ষতি ৫০০০ ঘরবাড়ির

Sharing is caring!

সরকারি হিসাবে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে দু’জন নিহত ও আহত হয়েছেন ৩০ জন। এসময় চার থেকে পাঁচ হাজার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (১০ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এতথ্য জানান।

তবে,গনমাধ্যমের দেওয়া তথ্যমতে, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে তিন জেলায় ঘর ও গাছচাপা পড়ে নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় দুইজন, পটুয়াখালী ও বরগুনায় একজন করে।

নিহতরা হলেন পটুয়াখালীর মির্জাগ‌ঞ্জের উত্তর রামপুরা গ্রা‌মের হামেদ ফকির (৬০), খুলনার দাকোপ উপজেলার দক্ষিণ দাকোপ গ্রামের সুভাষ মণ্ডলের স্ত্রী প্রমিলা মণ্ডল (৫২), খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের আলমগীর হোসেন (৩৫) ও সদর উপজেলার বানাই গ্রামের হালিমা খাতুন (৬৬)।

রোববার (১০ নভেম্বর) ভোররাত ও সকালে ঝড়ের সময় এসব হতাহতের ঘটে। শনিবার (৯ নভেম্বর) দিনগত রাত থেকে এসব জেলায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হয়।

বিস্তারিত আসছে…

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD