মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
‘বুলবুল’র তাণ্ডবে তিন জেলায় ৪ জনের মৃত্যু 

‘বুলবুল’র তাণ্ডবে তিন জেলায় ৪ জনের মৃত্যু 

Sharing is caring!

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র তাণ্ডবে তিন জেলায় ঘর ও গাছচাপা পড়ে নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় দুই জন, পটুয়াখালী ও বরগুনায় একজন করে।

এছাড়া ঝড়ে কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, কয়েকটি স্থানে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিপুলসংখ্যক গাছ উপড়ে পড়েছে।

রোববার (১০ নভেম্বর) ভোর রাত ও সকালে ঝড়ের সময় এসব ঘটনা ঘটে।শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত থেকে এ সব জেলায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হয়।

নিহতরা হলেন-পটুয়াখালীর মির্জাগ‌ঞ্জের উত্তর রামপুরা গ্রা‌মের হামেদ ফকির (৬০), খুলনার দাকোপ উপজেলার দক্ষিণ দাকোপ গ্রামের সুভাষ মণ্ডলের স্ত্রী প্রমিলা মণ্ডল (৫২), খুলনার দিঘুলিয়া উপজেলার সেনহাটি গ্রামের আলমগীর হোসেন (৩৫) ও সদর উপজেলার বানাই গ্রামের হালিমা খাতুন (৬৬)।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার হামেদ ফকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়ায় ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে ফসলি জমি প্লাবিত হয়েছে।

অপরদিকে খুলনার দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল ওয়াদুদ জানান, রাতে প্রমীলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে ছিলেন। সকাল ৯টা-সাড়ে ৯টার দিকে নিজের বাড়িতে যান তিনি। সেসময় একটি গাছ তার ওপরে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে দিঘুলিয়া থানার ওসি মঞ্জুর মোর্শেদ জানান, দিঘুলিয়া উপজেলার সেনহাটি গ্রামে সকাল ৯টার দিকে বাসার পাশে অবস্থান করছিলেন আলমগীর হোসেন। এসময় একটি সজনে গাছ ভেঙে তার ওপরে পড়লে আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দিঘুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, একই গ্রামে গাছ পড়ে আবদুর রহমান নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

এছাড়াও বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম. বালীয়াতলী এলাকার ডিএন কলেজ আশ্রয়কেন্দ্রে হালিমা খাতুন (৬৬) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার বাড়ি সদর উপজেলার বানাই গ্রামে।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, হালিমা খাতুন নামের ওই নারী অসুস্থতার কারণে মারা গেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD