বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
পটুয়াখালীতে আশ্রয়কেন্দ্রে সাড়ে চার লাখ মানুষ 

পটুয়াখালীতে আশ্রয়কেন্দ্রে সাড়ে চার লাখ মানুষ 

Sharing is caring!

ঘূর্ণিঝড় বুলবুল থেকে রক্ষা পেতে পটুয়াখালীতে ৬৮৯টি আশ্রয়কে‌ন্দ্রে সাড়ে চার লাখের বেশি মানুষ আশ্রয় নি‌য়ে‌ছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।

শনিবার (০৯ নভেম্বর) রাত ১০টার দি‌কে সদর ও দুমকি উপজেলার কয়েকটি আশ্রয় কেন্দ্রের পরিবেশ, নিরাপত্তা ও ব্যবস্থাপনা পরিদর্শন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। এসময় তিনি বলেন, ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানলেও প্রাণহা‌নি এড়া‌তে জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে।

ঘূর্ণিঝড় বুলবুল থেকে রক্ষা পেতে পটুয়াখালীতে ৬৮৯টি আশ্রয়কে‌ন্দ্রে সাড়ে চার লাখের বেশি মানুষ আশ্রয় নি‌য়ে‌ছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।

শনিবার (০৯ নভেম্বর) রাত ১০টার দি‌কে সদর ও দুমকি উপজেলার কয়েকটি আশ্রয় কেন্দ্রের পরিবেশ, নিরাপত্তা ও ব্যবস্থাপনা পরিদর্শন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। এসময় তিনি বলেন, ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানলেও প্রাণহা‌নি এড়া‌তে জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী জানান, জেলার আশ্রয় কেন্দ্রগু‌লোর ম‌ধ্যে শিক্ষা প্র‌তিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও সরকারি ও বেসরকারি সংস্থার ভবন র‌য়ে‌ছে। আশ্রয়‌কেন্দ্র ও সেখা‌নে আশ্রয় নেওয়া মানু‌ষের দেখভালসহ যাবতীয় কা‌জে জেলা প্রশাস‌নের কর্মকর্তাসহ উপ‌জেলা নির্বাহী কর্মকর্তারা দা‌য়িত্ব পালন কর‌ছেন।

নারী, শিশু ও জানমালের নিরাপত্তায় কাজ করছে পুলিশ, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকরা।

তিনি আরও বলেন, আমরা ঝুঁকিপূর্ণ ৬টি উপজেলার সকল জনগণকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে সক্ষম হয়েছি। জেলা প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টসহ সব সংস্থা কাজ করছে।

এরইম‌ধ্যে আশ্রয়‌কে‌ন্দ্রে অবস্থান করা মানুষ‌দের স্থানীয়ভা‌বে সংগ্রহ করা শুক‌নো খাবার বা রান্না করা খিচুরি সরবরাহ শুরু করেছে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার।

এছাড়াও দূর্যোগ পরবর্তী সেবাদানের জন্য ৩শ মেট্রিকটন চাল, ১৭ লাখ ৭৫ হাজার টাকা, ১৬৬ বান্ডিল টিন এবং ৪৬৩০টি কম্বল, শিশু খাদ্যের জন্য এক লাখ ও গবাদি পশু খাদ্য বাবদ এক লাখ টাকা এবং দুই হাজার প্যাকেট শুকনো খাবার মজুদ রাখা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে এসব এলাকার নিন্মাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৭ ফুটের অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD