বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ভোলায় নিরাপদ আশ্রয়ে দেড় লাখ মানুষ

ভোলায় নিরাপদ আশ্রয়ে দেড় লাখ মানুষ

Sharing is caring!

ভোলার উপকূলবর্তী দ্বীপচরের দেড় লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ঝূঁকিপূর্ণ দুর্গম এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে।

এরমধ্যে জেলা সদরে ১০ হাজার, চরফ্যাশনে ৩৫ হাজার, মনপুরা ও তজুমদ্দিনে ৪৫ হাজার এবং লালমোহনে ১৫ হাজার বাসিন্দা রয়েছে। মেঘনা ও তেঁতুলিয়া দুর্গ চর কুকরি-মুকরি, চর পাতিলা, ঢালচর, চর নিজাম, রামদাসপুর, কলাতলীর চর, চর জহিরউদ্দিন, চর নাসরিন, চর মোজাম্মেলসহ অন্তত ২০ চরের মানুষ এখন নিরাপদে রয়েছেন। বাকিদের নিরাপদে আনার কাজ করছে জেলা প্রশাসন।

এদিকে, বুলবুলের প্রভাবে জেলায় ১০ নম্বর বিদপ সংকেত জারি করার পর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সমগ্র উপকূলে। রেডক্রিসেন্ট ও সিপিপিসহ সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

ঝড়টি এখন দ্বীপরের কাছাকাছি রয়েছে বলে জানিয়েছেন ভোলা আবহাওয়া অফিসের অবজারভার মাহাবুব রহমান। তিনি বলেন, ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছে ঝড়টি। গত ২৪ ঘণ্টায় ১৯.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝড়টি বর্তমানে পায়রা বন্দর থেকে ৩১৫ কিলোমিটার দূরে রয়েছে।

ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক বলেন, দুপুর ২টা পর্যন্ত দেড় লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে আনা হয়েছে, বাকিদের আনার কাজ চলছে। যারা আশ্রয় কেন্দ্রে রয়েছে তাদের খাবার সরবরাহ হচ্ছে। ঝড় মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের ১৩ হাজার সেচ্ছাসেবী মাঠে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD