মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে নবম শ্রেনীর স্কুল ছাত্রীর আত্মহত্যা

বরিশালে নবম শ্রেনীর স্কুল ছাত্রীর আত্মহত্যা

Sharing is caring!

নিঃসঙ্গতা ও পারিবারিক অশান্তির জেরে মথুরানাথ পাবলিক স্কুলের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (০৮ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে বরিশাল নগরের অক্সফোর্ড মিশন রোডের ভাড়া বাসায় আত্মহত্যা করে ওই স্কুল ছাত্রী। মৃত ফারজানা পারভীন রিয়া (১৬) নগরের মথুরানাথ পাবলিক স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিলো। তার পিতার নাম সেলিম আকন এবং মায়ের নাম মিনারা বেগম। তাদের মূল বাড়ি বাকেরগঞ্জ জেলার পাদ্রীশিবপুর ইউনিয়নে। পারিবারি সূত্রে জানাগেছে, পিতা হালিম আকন দিনমজুর হওয়ায় সংসারে অনটন লেগেই থাকতো। অভাব অনটনের সংসারে কলহ-বিবাদ চলছিল দীর্ঘদিন ধরে। এদিকে অভিভাবকরা রিয়াকে বিয়ে দেওয়ার উদ্যোগ নিলেও অভাবের কারনে সম্ভব হচ্ছিল না। এ নিয়ে অশান্তির ক্ষোভে সকালে নিজের রুম আটকে আত্মহত্যা করে রিয়া। তবে জানাগেছে, ইতিপূর্বে রিয়ার বিয়ে হলেও সাংসারিক কলহের জ্বের ধরে তা ভেঙ্গে (ডিভোর্স) যায়। এরপর থেকে রিয়া পিতার সংসারে থাকতো। কোতয়ালি মডেল থানার এসআই ফিরোজ আল মামুন জানিয়েছেন, মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। আপতদৃষ্টিতে আত্মহত্যা ছাড়া অন্য কিছু মনে হচ্ছে না। তারপরও ঘটনা খতিয়ে দেখা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD