মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
দেশের মাটিতে খোকার লাশ

দেশের মাটিতে খোকার লাশ

Sharing is caring!

বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মরদেহ ঢাকায় পৌঁছেছে।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল ৮টা ২৬ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউইয়র্ক থেকে দুবাই হয়ে মরদেহ ঢাকায় পৌঁছায়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সাদেক হোসেন খোকার মরদেহবাহী এমিরেটস এয়ারলাইন্সের ইকে ২০২ নম্বর ফ্লাইটটি নিউইয়র্ক সময় মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টা ২০ মিনিটে) দুবাইর পথে রওনা হয়। সেখান থেকে একই এয়ারলাইন্সের ইকে ৫৮২ নম্বর ফ্লাইটে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৮টা ২৬ মিনিটে ঢাকায় অবতরণ করে।

বিমানবন্দরে সাদেক হোসেন খোকার মরদেহ গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বাইরে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ দলের কয়েকশত নেতাকর্মী।

শায়রুল বলেন, মরদেহের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম, খোকার স্ত্রী ইসমাত হোসেন, বড় ছেলে ইসরাক হোসেন, ছোট ছেলে ইসফাক হোসেন, মেয়ে সারিকা সাদেকসহ পরিবারের অন্য সদস্যরা রয়েছেন।

দীর্ঘদিন নিউইয়র্কে চিকিৎসাধীন থাকার পর সোমবার (০৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান খোকা। ওইদিন রাতে নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সব আনুষ্ঠানিকতা শেষে নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটের ফ্লাইটে ঢাকার পথে মরদেহ নিয়ে স্বজনরা রওনা হন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে খোকার মরদেহ সরাসরি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে। বেলা ১১টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরহুমের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বাদ জোহর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মরহুমের মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে গোপীবাগে মরহুমের নিজস্ব বাসভবনে মরদেহ নিয়ে যাওয়া হবে। বাদ আছর মরহুমের বাসভবন থেকে মরদেহ ধুপখোলা মাঠে নিয়ে যাওয়া হবে এবং সেখানে শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে জুরাইন কবরস্থানে মায়ের কবরে তাকে দাফন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD