মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
যুব প্রশিক্ষণের নামে কোচিং বাণিজ্য, ৫০ হাজার টাকা জরিমানা

যুব প্রশিক্ষণের নামে কোচিং বাণিজ্য, ৫০ হাজার টাকা জরিমানা

Sharing is caring!

নারায়ণগঞ্জে অবৈধভাবে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কোচিং বাণিজ্যের অপরাধে জাতীয় যুব প্রশিক্ষণ একাডেমিকে (নিটা) ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে শহরের চাষাঢ়া কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে নিটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক।

অবৈধভাবে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির কোচিং বাণিজ্য এবং ল্যাব তৈরি করে সেখানে ওষুধ সংরক্ষণসহ নানা অভিযোগে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

স্থানীয় সূত্র জানায়, অনুমোদন না থাকা সত্ত্বেও চাষাঢ়া শাখায় জাতীয় যুব প্রশিক্ষণ একাডেমির আড়ালে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির জন্য কোচিং বাণিজ্যসহ নানা ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছে নিটা। সোমবার দুপুরে প্রতিষ্ঠানটিতে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক।

অভিযানকালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে ওষুধ সংরক্ষণ করা ছিল। এর সঙ্গে আরও কিছু অনিয়মের কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক বলেন, নিটা হলো জাতীয় যুব প্রশিক্ষণ একাডেমি। অথচ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কোচিং বাণিজ্য চালাচ্ছে তারা। এসবের কোনো অনুমোদন নেই তাদের। পাশাপাশি অনুমোদনহীন ল্যাব তৈরি করে ওষুধ সংরক্ষণ করা হয়। যা পুরোপুরি অবৈধ। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতের জন্য তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে।

সুত্র: সময়নারায়নগঞ্জ.কম

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD