মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরগুনায় পাউরুটি খেয়ে ২২ শিক্ষার্থী অসুস্থ

বরগুনায় পাউরুটি খেয়ে ২২ শিক্ষার্থী অসুস্থ

Sharing is caring!

বরগুনা পৌরসভার সোনাখালীর আবিদা ব্রেড অ্যান্ড কনফেশনারির পাউরুটি খেয়ে শামছুল হক শিশু সদন হিফজুল কোরআন ও নূরানি ক্যাডেট মাদ্রাসার ২২ শিক্ষার্থী অসুস্থ হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার (৩ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে তারা ওই পাউরুটি খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে।

ওই মাদ্রাসার শিক্ষক জাকারিয়া জানান, প্রতিদিনের মতো আজও সোনাখালীর আবিদা ব্রেড অ্যান্ড কনফেশনারি থেকে পাউরুটি আনা হয়। যে কয়জন শিক্ষার্থী ওই পাউরুটি খেয়েছে শুধু তারাই অসুস্থ হয়েছে।

তিনি আরও জানান, ওই পাউরুটির প্যাকেটের গায়ে কোনো মেয়াদোত্তীর্ণ তারিখ ছিল না। এতে ধারণা করা হচ্ছে পাউরুটিগুলো কয়েকদিন আগের ছিল।

তৃতীয় শ্রেণির ছাত্র জুবায়ের, নাজমুল, সিফাত, মোস্তাফিজুর, তরিকুল, সোহেল জানায়, রুটি খাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের পেটে ব্যথা শুরু হয়। এরপর শিক্ষকরা আমাদের হাসপাতালে নিয়ে আসেন।

বরগুনা জেনারেল হাসাপাতালের দায়িত্বরত চিকিৎসক সিদ্ধার্থ বড়াল জানান, প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজন শিক্ষার্থী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বাকিরাও শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবে।

খবর পেয়ে অভিযুক্ত কনফেশনারিতে বরগুনা থানা পুলিশ অভিযান চালানোর আগেই প্রতিষ্ঠান মালিক পালিয়ে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD