রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঢাকার দুই সিটির নির্বাচন জানুয়ারিতে, ইভিএমে ভোট

ঢাকার দুই সিটির নির্বাচন জানুয়ারিতে, ইভিএমে ভোট

Sharing is caring!

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। দুই সিটি নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। তবে চট্টগ্রামের সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

রোববার (০৩ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার নেতৃত্বে বৈঠক শেষে ইসি সচিব মো. আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, চলতি নভেম্বরের ১৮ তারিখের পর যেকোনো দিন এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ২০২০ সালের জানুয়ারির মাঝামাঝি বা শেষের দিকে ভোট হতে পারে।

সচিব মো. আলমগীর আরো বলেন, চলতি ভোটার তালিকা দিয়ে ইভিএমের মাধ্যমে ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ করা হবে। আর এখনো সময় না হওয়ায় চট্টগ্রামের সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। মার্চের শেষদিকে অথবা তার পরে নতুন ভোটার তালিকার ব্যবহার করে এ সিটিতে ভোটগ্রহণ করা হবে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, ২০১৫ সালের ২৮ এপ্রিল এই তিন সিটির নির্বাচন একযোগে সম্পন্ন করা হয়েছিল। সিটি করপোরেশন আইন অনুযায়ী, করপোরেশনের মেয়াদ হচ্ছে প্রথম সভা থেকে পরের পাঁচ বছর। আর ভোটের আয়োজন করতে হবে মেয়াদ পূর্তির আগের ১৮০ দিনের মধ্যে। সে অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৩ মে, ঢাকা দক্ষিণ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৬ মে। আর চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD