মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে ওষুধ ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

বরিশালে ওষুধ ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

Sharing is caring!

বরিশালে শিরিন খানম (৩০) নামে এক ওষুধ ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে তিনি নগরের লঞ্চঘাট সংলগ্ন এলাকার নিজ মালিকানাধীন শিরিন মেডিক্যাল হলে অবস্থানকালেই আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগের নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিরিন খানম নগরের ব্যপ্টিস্ট শিমন রোড এলাকার হুমায়ুনের স্ত্রী।

এদিকে মৃত্যুর আগে শিরিন তার নিজের ফেসবুক আইডিতে দু’টি ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে শিরিন তার নিজ ব্যবসা-প্রতিষ্ঠান থেকে উৎক্ষাতের ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন। এর একটি ভিডিও চিত্রে শিরিন তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হিসেবে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও পার্শ্ববর্তী ওষুধের দোকানি জনিসহ বেশ কয়েকজনের নামোল্লেখ করেন। পাশাপাশি ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি যে মানসিক যন্ত্রণায় ভুগছেন তাও প্রকাশ করেন। এসময় তিনি জনগণ এর বিচার করবে বলেও উল্লেখ করেন।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, শিরিনের মৃত্যুকে ঘিরে অনেক আলামতই পাওয়া গেছে। এর কোনটিই ছোট করে দেখা হচ্ছে না। তাছাড়া শিরিনের ভিডিওতে একটি বিষয় স্পষ্ট যে, তার প্রতিষ্ঠান নিয়ে কোন একটা ঝামেলা চলছিল। পাশাপাশি তিনি অনেকটা আবেগতাড়িতও ছিলেন। যে কারণে এটি আত্মহত্যা হলেও হতে পারে। তবে, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণা বলা যাচ্ছে না।

এর আগে নকল ওষুধ বিক্রির অপরাধে র‌্যাবের হাতে আটক হয়েছিলেন শিরিন খানম। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ডও দেওয়া হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD