মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
নগরীতে স্বামীর হামলায় স্ত্রী শেবাচিমে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

নগরীতে স্বামীর হামলায় স্ত্রী শেবাচিমে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

Sharing is caring!

ক্রাইমসিন২৪: নগরীতে যৌতুক না দেওয়ায় স্ত্রীকে সন্ত্রাসী বাহিনী নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে পাষন্ড স্বামীর বিরুদ্ধে। গতকাল বৃস্পতিবার বেলা ১১ টায় নগরীর ২৬ নং ওয়ার্ডের হরিনা ফুলিয়া চৌকিদার বাড়ির সামনে ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাহারা নাজিরা বুশরাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে ভর্তি করে। ঘটনার সময় আহত বুশরার বড় ভাই শাকিল প্রতিবাদ করলে তাকেও মারধর করে সাইদুর রহমান রাজিব ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী। উল্লেখ্য, ২০১৭ সালে নগরীর গাউছিয়া সড়ক চান্দু মার্কেট এলাকার মনোয়ার হাসানের ছেলে সাইদুর রহমান রাজিবের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় ২৬ নং ওয়ার্ড হরিনা ফুলিয়া এলাকার চৌকিদার বাড়ির বাদশা মিয়ার মেয়ে বুশরার সাথে। কিন্তু বিয়ের পর থেকেই বিভিন্ন সময় সাইদুর রহমার রাজিব নেশা করে স্ত্রী বুশরার উপর অমানুষিক ভাবে নির্যাতন করে এবং যৌতুকের জন্য তার পরিবারকে বিভিন্ন ভাবে হুমিয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে,রাজিব বিএনপির কর্মী ও তার বাবা মনোয়ার জামায়েত ইসলামের সদস্য। আহত সূত্রে আরো জানা গেছে, ৪ মাস পূর্বে যৌতুকের জন্য পাষন্ড স্বামী রাজিব তার স্ত্রী বুশরাকে মারধর করে গভীর রাতে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সেই ঘটনার জের ধরে গতকাল বৃস্পতিবার রাজিব তার সন্ত্রাসী বাহিনী নিয়ে তার স্ত্রী বুশরার বাড়ি গিয়ে তাদের ঘর ভাংচুর করে তাকে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে আহত বড় ভাই শাকিল আসলে তাকেও মারধর করে। এঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। যাহার নং ৪৮৭৮/১৮।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD