মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ

আসছে তিন ভাঁজের স্মার্টফোন!

Sharing is caring!

ঢাকা:
দুই ভাঁজের স্মার্টফোন বাজারে এনে সাড়া ফেলে দিয়েছিল স্যামসাং। তাদের গ্যালাক্সি ফোল্ড মাতাচ্ছে স্মার্টফোনের বাজার। এ ধারাবাহিকতায় হুয়াওয়ে ‘মেট এক্স’ এবং মটোরোলা বাজারে আনছে ‘রেজর’ নামের ফোল্ডিং ফোন। যদিও এগুলো এখনো বাজারে আসেনি।

এরমধ্যে নতুন চমক নিয়ে হাজির হতে যাচ্ছে চীনভিত্তিক বহুজাতিক প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান টিসিএল। তারা এমন একটি কাজ করতে যাচ্ছে যা এর আগে করে দেখাতে পারেনি কেউই। চীনা প্রতিষ্ঠানটি বাজারে আনতে যাচ্ছে তিন ভাঁজের স্মার্টফোন! যার পর্দা হবে দশ ইঞ্চি’র!

সম্প্রতি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট টিসিএলের তিন ভাঁজের ফোন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

এতে বলা হয়, টিসিএলের এ ফোন হবে তিন ভাঁজের। থাকবে দশ ইঞ্চি’র পর্দা। দেখতে মনে হবে ঠিক যেন একটি বই। আর এতে ব্যবহার করা হয়েছে ড্রাগন হিং ফোল্ড। যা আঁকাবাঁকা অবয়ব তৈরি করে ফোন খুলতে এবং বন্ধ করতে সাহায্য করবে।

তিন ভাঁজের ফোন বাজারে ছেড়ে মুনশিয়ানা দেখাতে চাইছে টেলিভিশন তৈরির জন্য যুক্তরাষ্ট্রের বাজারে বেশ পরিচিত নাম টিসিএল। ফোনটির প্রোটোটাইপ ডিজাইনের এখনো কোনো নাম দেওয়া হয়নি। নির্ধারণ করা হয়নি দামও। এমনকি কতসংখ্যক ইউনিট তৈরি করা হবে এটিও নির্ধারণ করা হয়নি।

টিসিএল’র তিন ভাঁজের এই ফোন সম্পর্কে এখন পর্যন্ত জানা গেছে, ফোনটি পুরোপুরি খোলার পর এর পর্দা হবে দশ ইঞ্চি। এতে থাকবে চারটি রিয়ার ক্যামেরা। থাকবে ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এ ফোনো কোনো হ্যাডফোন জ্যাক থাকবে না। চার্জের জন্য থাকবে ইউএসবি-সি চার্জার পোর্ট।

ফোল্ডিং ফোনই হয়তো ভবিষ্যতে স্মার্টফোনের বাজার দখল করবে! আর এখন পর্যন্ত এগুলোই সবচেয়ে আধুনিক ফোনের ডিজাইন। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের নতুন নতুন ডিজাইন গ্রাহকদের হাতে তুলে দিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার অন্যতম কারণ হলো গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ এবং তাদের কাছে প্রতিষ্ঠানের অবস্থান পাকাপোক্ত করা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD