মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ববিতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২০ জন

ববিতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২০ জন

Sharing is caring!

ক্রাইমসিন২৪:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবারের পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ২৮ হাজার ৪০২ জন। ফলে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগী প্রায় ২০ জনে গিয়ে দাঁড়িয়েছেন।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক (চ.দা.) মো. ফয়সাল মাহমুদ রুমি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সূত্রে জানা গেছে, চলতি ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ২৪টি বিভাগের ১ হাজার ৪৪০টি আসনের বিপরীতে ২৮ হাজার ৪০২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতিটি আসনের বিপরীতে প্রতিযোগী প্রায় ২০ জন। চলতি শিক্ষাবর্ষ থেকে আগের ২২টি বিভাগের সঙ্গে নতুন আরও দু’টি বিভাগ ‘ইতিহাস এবং পরিসংখ্যান’ যুক্ত হয়েছে।

এবারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একযোগে ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইউনিট অনুযায়ী ২৩ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘খ’ ইউনিটের জন্য ৫ হাজার ৭৬৮ জন পরীক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরের সরকারি বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ কেন্দ্রে পরীক্ষা দেবেন।

একই দিন ২৩ নভেম্বর (শুক্রবার) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘গ’ ইউনিটের জন্য ৪ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরের বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দেবেন।

পরের দিন ২৪ নভেম্বর (শনিবার) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘ক’ ইউনিটের জন্য ১২ হাজার ৫৭ জন পরীক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরের সরকারি বরিশাল কলেজ, সরকারি মহিলা কলেজ, আলেকান্দা সরকারি কলেজ, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয়, বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন।

এছাড়া ৬ হাজার ৩শ’ জন শাখা পরিবর্তনকারী পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।

উল্লেখ্য, বিগত বছরের মতো চলতি বছরেও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী শনাক্তকরণ এবং সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইসের ব্যবহার রোধকল্পে যথাযথ ব্যবস্থা বহাল থাকবে।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাসসহ যাবতীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.eis.bu.ac.bd, www.barisaluniv.edu.bd এবং www.barisaluniv.ac.bd ) পাওয়া যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD