বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
নারায়ণঞ্জে স্টিল মিলে গলিত লোহা গায়ে পড়ে ১২ শ্রমিক দগ্ধ

নারায়ণঞ্জে স্টিল মিলে গলিত লোহা গায়ে পড়ে ১২ শ্রমিক দগ্ধ

Sharing is caring!

অনলাইন ডেস্ক: নারায়ণঞ্জের মদনপুরে মোন্তাহার স্টিল মিলে রড তৈরির জন্য লোহা গল‍ানোর সময় গলিত লোহা গায়ে পড়ে ১২ শ্রমিক দগ্ধ হয়েছেন।

শুক্রবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- শ্রমিক রুপক (২০), সুজন (২৮), রানা (২২), আরিফ (২২) সজিব (২৫), গোপাল মণ্ডল (২৬) সালাউদ্দিন (২৫), কবির (৩৫), জাফর (২৫), মানিক (২৬), শাকিল (২৫) ও মাসুদ (২৫)।

মোন্তাহার স্টিলের জেনারেল হেলপার আবু রায়হান বলেন, মদনপুর এলাকায় মিলটি অবস্থিত। সকালে রড তৈরির জন্য মালামাল গলানোর কাজ করছিলেন শ্রমিকরা। এসময় গলিত লোহা গায়ে পড়ে ওই ১২ শ্রমিক দগ্ধ হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বার্ন ইউনিটের জরুরি বিভাগের একটি সূত্র জানায়, দগ্ধদের মধ্যে ৫ থেকে ৬ জনের অবস্থায় আশঙ্কাজনক। চিকিৎসকরা তাদের চিকিৎসা দিচ্ছেন। এখনো পারসেন্ট নির্ধারণ করা যায়নি।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, সবাই বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD