মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
আমতলীতে বজ্রপাতে কৃষক নিহত

আমতলীতে বজ্রপাতে কৃষক নিহত

Sharing is caring!

বরগুনা:
বরগুনার আমতলী উপজেলার পশ্চিম চিলা গ্রামে বজ্রপাতে বারেক গাজী নামে এক কৃষক নিহত হয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার পশ্চিম চিলা গ্রামের কৃষক বারেক গাজী দুপুরে বাড়ির পাশে ধান ক্ষেত দেখতে যান। তখন বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত বারেক গাজীর ছোট ভাই কালাম গাজী জানান, ধান ক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতে তার সারা শরীর ঝলসে যায়।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মিঠুন সরকার জানান, হাসপাতালে আনার আগেই বারেক গাজীর মৃত্যু হয়।

আমতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন জানান, বজ্রপাতে নিহত কৃষকের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD