রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পরীবাগে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর ২৮৮টি চামড়া উদ্ধার

পরীবাগে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর ২৮৮টি চামড়া উদ্ধার

Sharing is caring!

রাজধানীর পরীবাগ থেকে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর ২৮৮টি চামড়া উদ্ধার করেছে বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত পরীবাগে ডিআইটি সুপার মার্কেটে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক এবং আব্দুল্লাহ আস সাদিক।

অভিযানে চিতাবাঘের চামড়া একটি, লজ্জাবতী বানরের চামড়া দুটি, গুইসাপের চামড়া ২২৭টি, হরিণের শিং একটি, সাপের চামড়ার মানিব্যাগ দুটি, সাপের চামড়ার হ্যান্ডব্যাগ ২১টি, হরিণের চামড়ার ব্যাগ ৩২টি, মেছোবাঘের চামড়া একটি, বনবিড়ালের চামড়া একটি, প্রবাল তিনটিসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর মোট ২৮৮টি ট্রফি ও চামড়া উদ্ধার করা হয়।

ট্রফি হলো কোনো মৃত বা আবদ্ধ বন্যপ্রাণীর সম্পূর্ণ বা অংশ বিশেষ, যা প্রক্রিয়াজাত করে স্বাভাবিকভাবে রাখা হয়।

অবৈধভাবে বন্যপ্রাণীর অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবসা করার দায়ে হুমায়ুন কবির নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং মমিনুল ইসলাম নামের অপর ব্যক্তিকেও এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD