রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বেতন বাড়ানোসহ ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক ক্রিকেটারদের

বেতন বাড়ানোসহ ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক ক্রিকেটারদের

Sharing is caring!

দেশের ক্রিকেটের বিভিন্ন ইস্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করে ধর্মঘটের ডাক দিয়েছেন ক্রিকেটাররা। সোমবার (২১ অক্টোবর) দুপুরে মিরপুরে বিসিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমনটি জানান ক্রিকেটাররা।

১১ দফা দাবিতে ক্রিকেটের মুখপাত্র হিসেবে সাকিব সাংবাদিকদের জানান, ঘরোয়া টুর্নামেন্টগুলোতে পারিশ্রমিক আগের মতো বাড়ানো হচ্ছে না। খেলার ভ্রমণের জন্য নূন্যতম যাতায়াতের ভালো ব্যবস্থা রাখা উচিত। হোটেলের জিম ব্যবস্থা, সুইমিং পুল ব্যবস্থা থাকতে হবে। এটা একজন পেশাদার ক্রিকেটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এছাড়া ক্রিকেটের পাইপলাইনও ঠিক করার ব্যাপারে সাকিব জোর দেন। আর এসব দাবি না মানা হলে এখন থেকে ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে অংশ নেবেন না ক্রিকেটাররা।বেতন বাড়ানোসহ ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক ক্রিকেটারদের-ছবি: শোয়েব মিথুন১১ দফা দাবির মূল ইস্যুগুলো ছিল, ঢাকা প্রিমিয়ার লিগের ব্যবস্থাপনা আগের মতো হতে হবে। বিপিএলে লোকাল ক্রিকেটারদের ন্যায্য মূল্য নিশ্চিত করা। প্রথম শ্রেণির ক্রিকেটারদের ম্যাচ ফি ১ লাখ করা। ভ্রমণ সুবিধা, হোটেল সুবিধা। জাতীয় দলের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বাড়িয়ে ৩০ করা। ক্রিকেটার ছাড়াও অন্য কর্মীদের যেমন, গ্রাউন্ডসম্যান, কোচ ও আম্পায়ারদের বেতন বৃদ্ধি। আরেকটি ঘরোয়া ওডিআই ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার। ডিপিএলে বকেয়া বেতন পরিশোধ ও দুটির বেশি ফ্র্যাঞ্চাইজিতে খেলতে অনুমতি দেওয়া।

সংবাদ সম্মেলনে সাকিবসহ, তামিম, মাহমুদউল্লাহ, মিরাজ, ইমরুল, সৌম্য, মুশফিক, সাইফউদ্দিন, এনামুল বিজয়, মুমিনুল, মিঠুন, জুনায়েদ সিদ্দিকী, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শফিউল ইসলাম, তাসকিন, মোস্তাফিজের মতো প্রথমসারির সব ক্রিকেটারই ছিলেন।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, আলোচনার মাধ্যমে এসব বিষয় সমাধান করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD