বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎
সাড়ে ৩ ঘন্টা পর বরিশাল-পটুয়াখালী মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

সাড়ে ৩ ঘন্টা পর বরিশাল-পটুয়াখালী মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

Sharing is caring!

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বোয়ালিয়ায় বেইলী ব্রিজে আটকে পড়া ট্রাকটি অপসারণ করা হয়েছে।

এরফলে প্রায় সাড়ে ৩ ঘন্টা পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২ টায় বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, রাত সাড়ে ১১ টার দিকে ট্রাকটিকে বেইলী ব্রিজ থেকে অপসারণ করা হয়েছে। এরপর থেকে ব্রীজটি হয়ে যান চলাচল পুনরায় শুরু হয়েছে এবং বর্তমানে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এরআগে শুক্রবার (১৮ অক্টোবর) রাত ৮ টার দিকে বরিশাল থেকে পটুয়াখালীগামী কাঠবোঝাই একটি ট্রাক ব্রীজটি অতিক্রম করতে গিয়ে আটকে যায়।

স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ জানায়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলাধীন বোয়ালিয়া বাজার সংলগ্ন স্টীলের ব্রিজটি অতিক্রমকালে, ট্রাকের পেছনের বামপাশের চাকা ব্রিজের প্লেট সড়ে গিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকটি ব্রিজের মাঝ বরাবর আটকে গেলে বরিশাল-পটুয়াখালী মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে সড়কে দুই প্রান্তে যানবাহন আটকে গিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের। পরে থানা পুলিশের সহায়তায় ট্রাকটিকে রাত সাড়ে ১১ টার দিকে ব্রিজের ওপর থেকে অপসারণ করা হয়।

স্থানীয়রা জানান, বেইলি এ ব্রিজটি বহু পুরাতন হওয়ায় প্রায়ই ভাড়ি যানবাহন আটকে পড়ার ঘটনা ঘটছে। তবে পাশেই নতুন একটি কনক্রিটের ব্রিজ তৈর করা হয়েছে। যার সংযোগ সড়কের কাজ শেষ হলে ব্রিজটি ব্যবহার উপযোগী হবে এবং এ সমস্যার সমাধান হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD