মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
খুলনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

খুলনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

Sharing is caring!

খুলনা:
খুলনায় সাত হাজার ৭৯৫ পিস ইয়াবাসহ মো. রিপন ইসলাম (১৮) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় মহানগরীর নিরালার দীঘিরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রিপন ইসলাম খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের মৃত আকবার ইসলামের ছেলে। তিনি মহানগরীর টুটপাড়া কবরখানা রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ভারপ্রাপ্ত উপ-কমিশনার (সদর) মনিরুজ্জামান মিঠু জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাত হাজার ৭৯৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD