মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
তুহিন হত্যাকাণ্ড: রিমান্ড শেষে বাবা-চাচাসহ ৩ জন কারাগারে

তুহিন হত্যাকাণ্ড: রিমান্ড শেষে বাবা-চাচাসহ ৩ জন কারাগারে

Sharing is caring!

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাইর উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউরা গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের সন্তানকে (তুহিন) হত্যার ঘটনায় শিশুটির বাবা, চাচাসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোব) বিকেলে তিন দিনের রিমান্ড শেষে তাদের অাদালতে হাজির করা হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খালেদ মিয়া জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

এ মামলায় পুলিশ তুহিনের বাবাসহ পাঁচ জনকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত গত মঙ্গলবার (১৫ অক্টোবর) বাবা আব্দুল বছির ও চাচা মোছাব্বিরসহ তিন জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে তুহিনের বাবা আব্দুল বছিরকে আদালতে হাজির করে পুলিশ। এসময় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খালেদ মিয়ার খাস কামরায় নেওয়া হয় তাকে। সেখান থেকে বছিরসহ বাকি তিন জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আদালতের খাস কামরায় আসামিরা জবানবন্দি দিয়েছেন কিনা সে বিষয়ে কিছু বলতে চায়নি পুলিশ। তবে আবারও রিমান্ড আবেদন করা হতে পারে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

এর আগে এ ঘটনায় তুহিনের মা মনিরা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD