বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৭

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৭

Sharing is caring!

অনলাইন ডেস্ক:
রাজধানীতে অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৫৭ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ নভেম্বর) রাত থেকে বুধবার (২১ নভেম্বর) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অভিযানে ৫৭ জনকে আটক করার পাশাপাশি তাদের কাছ থেকে ১৫ হাজার ৩৫৮ পিস ইয়াবা, ৩৩৫ গ্রাম হেরোইন, ১০ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৫৬ বোতল ফেনসিডিল, ৪০ লিটার দেশি ছোলাই মদ ও ১০টি নেশা জাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা হয়েছে বলেও জানায় ডিএমপি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD