মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
ঘুষের টাকাসহ জামালপুর হাসপাতালের অফিস সহকারী আটক

ঘুষের টাকাসহ জামালপুর হাসপাতালের অফিস সহকারী আটক

Sharing is caring!

জামালপুর: জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনে অভিযান চালিয়ে ঘুষ নেওয়ার সময় ১ লাখ ৩৩ হাজার টাকাসহ অফিস সহকারী গোলাম মোস্তফা খোকনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের দুদকের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানসহ দুদকের একটি দল জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক গোলাম মোস্তফা জামালপুর সদর উপজেলার নরুন্দি মিরাপুর গ্রামের কাজী আব্দুস সালামের ছেলে।

মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালের ২৪ জন নার্সের বিনোদন ভাতার আবেদন আটকে রেখে অফিস সহকারী গোলাম মোস্তফা নার্সদের কাছে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে ৩৬ হাজার টাকা ঘুষ দাবি করে আসছিল।

এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ওই ৩৬ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাসপাতালের অফিস সহকারী গোলাম মোস্তফা খোকনকে আটক করা হয়। পরে তার পকেট থেকে ২৭ হাজার ৩২ টাকা ও আলমারি থেকে ৭০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৩৩ হাজার ৩২ টাকা উদ্ধার করে দুদক।

এছাড়াও আটক হওয়া গোলাম মোস্তফার বিরুদ্ধ বেতন বিলের চেক, মাতৃত্বকালীন ছুটির আবেদন আটকে রেখে ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে। প্রাথমিক তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

দুদকের উপ পরিচালক মোস্তাফিজুর রহমান আরও বলেন, আটক হওয়া গোলাম মোস্তাফার বিরুদ্ধে এজাহার দায়ের শেষে তাকে আদালতে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD